ভালুকায় সনাতনী ধর্মাবলম্বীদের সাথে বিএনপির মতবিনিময় ও অনুদান প্রদান
মোঃ আক্কাছ আলী, ভালুকা(ময়মনসিংহ) প্রতিনিধিঃ– বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আসন্ন সার্বজনীন দুর্গোৎসব উপলক্ষে ভালুকা উপজেলা ও পৌর এলাকার সকল পূজা মন্ডপের দুর্গাপূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকদের সাথে মতবিনিময় সভা ও অনুদান প্রদান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার( ২৮ সেপ্টেম্বর)ভালুকা উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে উপজেলা বিএনপি কার্যালয়ে ওই মতবিনিময় সভা ও অনুদান প্রদান অনুষ্ঠানে ভালুকা পৌর বিএনপির আহবায়ক আলহাজ্ব হাতেম খানের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সালাহ উদ্দিন আহম্মেদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক আলহাজ্ব মুহাম্মদ মোর্শেদ আলম। এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক রুহুল আমিন, সারোয়ার জাহান ইমরান, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক আবুল কালাম আজাদ, শ্রী স্বপন বনিক, উপজেলা শ্রমিকদলের সভাপতি আলহাজ্ব সৌমিক হাসান সোহাগ, সাধারণ সম্পাদক শাহ মোঃ সুজন, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি শ্রী মলয় নন্দী মানিক, হিন্দু বোদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক বাবু গেনেন্দ্র দাসসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।





































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































